1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে দুর্নীতি, দুদকের অভিযান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

রাজধানীর মিরপুরে আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদসের (ভূমি ও সম্পদ ব্যবস্থাপনা) কাছ থেকে প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, মিরপুর-৩ এলাকায় প্রস্তাবিত একটি আবাসিক প্রকল্পে ২০২৩ সালের একটি পুরাতন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। বিষয়টি প্রশ্নবিদ্ধ হওয়ায় এ নিয়ে এরই মধ্যে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং কমিটিকে যথাযথ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট প্লট ও ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত নথিপত্রও সংগ্রহ করেছে দুদক টিম। এসব রেকর্ড বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ সংরক্ষণে কমিশনের তৎপরতা আরও জোরদার করা হচ্ছে বলেও জানানো হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর