1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাতীয়করণ দাবিতে বেসরকারি শিক্ষকদের কর্মসূচিতে অংশ নেবেন স্ত্রী-সন্তানরাও!

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনের পরবর্তী ধাপের পরিকল্পনা করছেন। পরিকল্পনার অংশ হিসেবে চলতি সপ্তাহে স্ত্রী-সন্তানদের ঢাকায় আনতে পারেন শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। সরকারি সুবিধা না থাকায় তারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন। এ অবস্থায় দাবি আদায়ে অনশন অব্যাহত রাখাসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা। এর অংশ হিসেবে পরিবারের সদস্যদের ঢাকায় আনার পরিকল্পনা করছেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, রোববার (২৩ ফেব্রুয়ারি) ও সোমবার (২৪ ফেব্রুয়ারি) আমাদের প্রতীকী অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি এ দুদিন দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ করা হবে।

তিনি আরও বলেন, সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি করা হবে। কর্মসূচিতে শিক্ষকদের পরিবারের সদস্য ও স্ত্রী-সন্তানরা অংশ নেবেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যায়। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনশনে বসবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর