1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাকারিয়া পিন্টু ছিলেন পরিপূর্ণ একজন ফুটবলার : সাবেক অধিনায়ক আমিনুল হক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক তারকা গোলরক্ষক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করে জাকারিয়া পিন্টুকে একজন পরিপূর্ণ ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন আমিনুল হক।

জাকারিয়া পিন্টু সম্পর্কে আমিনুল হক বলেন, ‘আমি তাকে সংগঠক হিসেবে খুব কাছ থেকে দেখেছি। যখন মোহামেডানে খেলতাম, তখন তিনি নানা উপদেশ দিতেন। খেলা দেখতে মাঠে যেতেন। ম্যাচের পর কথা বলতেন। ফলাফল যাই হতো, তিনি সবাইকে উৎসাহ দিতেন।’

ব্যক্তি জাকারিয়া পিন্টুকে অমায়েক মানুষ হিসেবে উল্লেখ করেছেন আমিনুল, ‘তিনি সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকতেন। আমাদের সেভাবেই বোঝাতেন। আমি কখনো দেখিনি তিনি কারো সাথে খারাপ ব্যবহার করেছেন। এক কথায় ক্রীড়াঙ্গন একজন প্রকৃত ক্রীড়াবিদ ও ভালো মানুষকে হারালো। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণের নয়।’

মঙ্গলবার সকাল ১০টায় জাকারিয়া পিন্টুর প্রিয় ক্লাব মোহামেডানে হবে জানাজা। এই জানাজায় উপস্থিত থাকবেন আমিনুল হক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর