এনসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় বিষয়টি জানিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।
মাহাবুব আলম বলেন, আজ রাত ৮টায় দলের বাংলামোটর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।