1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জয় দিয়েই শুরু করেছে বসুন্ধরা কিংসের

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব জয় দিয়েই শুরু করেছে বসুন্ধরা কিংস। লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২-০ গোলে। কিংস দুটি গোলই করে প্রথমার্ধে।

ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মাঝমাঠ দিয়ে আক্রমণে ওঠে সহজেই চট্টগ্রাম আবাহনীর রক্ষণ চুরমার করে বল জালে জড়ান ফয়সাল আহমেদ ফাহিম। চলতি লিগে বসুন্ধরার হয়ে তৃতীয় গোল করলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে চ্যাম্পিয়নরা। ৩০ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা কিংসের একজন খেলোয়াড়কে থামাতে গিয়ে বক্সে চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডারের হাতে বল লাগে। পেনাল্টি পেয়ে যায় কিংস।

স্পটকিক থেকে গোল করে কিংসের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা। এবারের মৌসুমে ঘরোয়া লিগে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পঞ্চম গোল।

১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে টেবিলের তলানিতে থাকা চট্টলার দলটির পয়েন্ট ৩।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর