1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জন্মদিনে অনুরাগীদের চমকে দিলেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

আজ (৪ জানুয়ারি) দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। বিশেষ এই দিনে প্রতি বছরই ভক্ত-শ্রোতার অগণিত শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও ফাহমিদা নবী অনুরাগীদের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে চান। তবে নিজের জন্মদিন ঘটা করে উদযাপন করার ইচ্ছা আপাতত নেই, বরং সবার কাছে সুস্থতা ও শুভকামনার প্রার্থনা করেছেন। তিনি চান, শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দিতে পারেন।

জন্মদিনের এই শুভ মুহূর্তে ফাহমিদা নবী ভক্তদের প্রতিদান হিসেবে তিনটি নতুন গানের ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন। এরই মধ্যেই তিনি কণ্ঠ দিয়েছেন নতুন গানে- ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’। এই গানগুলোর সুর করেছেন শিল্পী ও সুরকার শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া, আর গীতিকবি গোলাম মোর্শেদ এর লেখা গানগুলোতে থাকছে বৈচিত্র্যময় গীতিকথা।

ফাহমিদা নবী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি গীতিকবি গোলাম মোর্শেদের সঙ্গে কাজ করছেন। তার লেখনী শ্রোতাদের মনে সহজে ছাপ ফেলে, তাই নতুন এই তিনটি গানেও সেই বৈচিত্র্য ফুটে উঠেছে। শামস সুমনের সুরায়োজন ও আরাফাত বসনিয়ার সংগীতায়োজন একসঙ্গে মিলিত হয়ে গানগুলোকে সময়োপযোগী ও মুগ্ধকর করেছে।

ফাহমিদা নবী বলেন, ‘শুরুর প্রথম গায়কির সময়েও মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ। শুমনের সুরে নব্বই দশকের শ্রুতিমধুর গানগুলোর ছাপ রয়েছে, যা আমাকে মুগ্ধ করেছে। নতুন তিনটি গান নিয়ে আমি খুবই আশাবাদী।’ শিগগিরই এই তিনটি গান ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর