1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জনশক্তি নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি : নাগরিক কমিটি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল গঠন করেনি এবং ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে, এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে, এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এমন প্রচারণা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর