1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জনকণ্ঠ থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউয়ের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।

শুক্রবার (৯ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষে এ নিন্দা জানান।

এর আগে গত ৪ মে ডিআরইউ সদস্য দীন ইসলাম পাঠান, মামুন-অর-রশিদ, শংকর কুমার দে ও তপন বিশ্বাসসহ কয়েকজনকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

এছাড়া সাংবাদিকদের ওপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে। অবিলম্বে সাংবাদিকদের চাকরি পুনর্বহালের পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর