1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছেলের পর মেয়েকেও মডেল বানালেন পরীমনি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি শুধু অভিনয়েই নয়, উদ্যোক্তা হিসেবেও দারুণ সাফল্য দেখাচ্ছেন। মা ও নবজাতকদের জন্য গড়ে তোলা তার পোশাক ব্র্যান্ড ‘বডি’তে এবার যুক্ত হলেন তার কন্যা সাফিরা সুলতানা প্রিয়ম।

এর আগে নিজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে ‘বডি’র মডেল ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেন পরী। সেই ধারাবাহিকতায় এবার মেয়েকেও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করলেন তিনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর খবরটি শেয়ার করেন পরীমনি। পোস্টে ‘বডি’র ফটোশুটের কিছু ছবি দিয়ে তিনি লিখেছেন, ‌‘পরিচয় করিয়ে দিচ্ছি ‘বডি’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।’

পোস্টটি ছড়িয়ে পড়তেই ভক্ত ও শোবিজ তারকাদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। কেউ লিখেছেন, ‘ছোট্ট পরীকে দারুণ লাগছে’। আবার কেউ প্রশংসা করে বলেন, ‘একজন সিঙ্গেল মাদার হিসেবেও পরী যেভাবে সন্তানদের নিয়ে এগিয়ে চলছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

ছেলে-মেয়েকে নিয়েই বর্তমানে একা পথচলা পরীমনির। গত বছরের মে মাসে মাত্র ছয় দিনের কন্যাশিশুকে দত্তক নিয়ে নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। তার আগে ২০২২ সালের আগস্টে জন্ম নেয় রাজ্য।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর