1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছুটির বিকালে নাস্তায় বানিয়ে নিন মোগলাই পরোটা

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৮৪ বার পঠিত

ছুটির বিকালে পরিবারের সবাই মিলে মেতে ওঠেন চায়ের আড্ডায়। এমন সুন্দর বিকেলে চায়ের সঙ্গে কিছু না কিছু নাস্তা থাকা চাই। খুব সহজে আর কম সময়ে বানিয়ে নিতে পারেন মোগলাই পরোটা। ছোট বড় সবার বিকালের ছোট ক্ষিদে মিটবে এই মজাদার মোগলাই পরোটায়।

আসুন দেখে নিন কীভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণে মোগলাই পরোটা বানাবেন-

উপকরণ :
১. ময়দা ১ কাপ
২. ডিম ২টি
৩. কাঁচামরিচ কুচি ২টি
৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৫. গোলমরিচ গুঁড়া সামান্য
৬. পেঁয়াজ কুচি ১টি
৭. লবণ স্বাদমতো
৮. গরম মসলা গুঁড়া সামান্য
৯. বিট লবণ ও চাট মসলা সামান্য
১০. তেল পরিমাণমতো

পদ্ধতি :
প্রথমে ময়দার সঙ্গে লবণ ও তেল মিশিয়ে মাখিয়ে নিন। একটু করে পানি দিয়ে নরম ডো তৈরি করে বাটিতে রাখুন। সামান্য তেল হাতে মাখিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দেন। এবার পাতলা প্লাস্টিক দিয়ে বাটি মুড়ে রাখুন আধা ঘণ্টা।

ডিমের মিশ্রণ তৈরি করে নিন। এজন্য বাটিতে পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচ কুচির সঙ্গে লবণ, গরম মসলার গুঁড়া ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নিন।

ময়দার ডো দু’ভাগ করে নিন। প্রতিটি ভাগ পাতলা করে বেলে নিতে হবে। রুটির উপর ডিমের মিশ্রণের অর্ধেক অংশ দিয়ে দিন। এবার রুটি দুই দিক থেকে ভাঁজ করে নিন।

বাকি দুটি পাশও ভাঁজ করে সামান্য চেপে নিন। এবার চুলায় প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজুন ভেজে নিন মোগলাই পরোটা। মাঝারি আঁচে ভাজবেন যাতে পুড়ে না যায়।

কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে ভেতরের অংশ সিদ্ধ হবে না। এপিঠ-ওপিঠ উল্টে ভালো করে ভেজে নিন। নামিয়ে তেল ঝরিয়ে নিন।

পিস করে কেটে পরিবেশন করুন ঘরে তৈরি গরম গরম মোগলাই পরোটা। উপরে চাট মসলা ও বিট লবণ ছিটিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর