1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছুটির দিনে পাতে রাখুন মালাই চিকেন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ছুটির দিন মানেই একটু বেশি স্বাদ, একটু বেশি আরাম। আর সেই আরামের সঙ্গে যদি থাকুক নরম, মাখন-মাখন স্বাদের একটি ডিশ তবে দিনটি হয়ে উঠবে আরও স্মরণীয়। মালাই চিকেন ঠিক এমনই একটি রেসিপি নরম মুরগির টুকরো, ক্রিমি সসের সঙ্গে মিশে যেন প্রতিটি কামড়ে স্বাদের ছোঁয়া ছড়ায়। সহজ উপকরণ, দ্রুত রান্না আর একবার রান্না করলেই সবার পছন্দ হয়ে যাবে। ছুটির দিনে পাতে রাখতে এই মালাই চিকেন হতে পারে একদম নিখুঁত চয়েস। রইলো রেসিপি-

উপকরণ:
মুরগি ১ কেজি (বড় টুকরা)
পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ
কুকিং ক্রিম সিকি কাপ
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ২ চা–চামচ
লাল মরিচগুঁড়ো: সিকি চা–চামচ
জিরাগুঁড়ো ১ চা–চামচ
গরমমসলার গুঁড়ো (জায়ফল–জয়ত্রী–এলাচি– সাদা গোলমরিচ একসঙ্গে গুঁড়া করা): ১ চা–চামচ
পানি ঝরানো টক দই সিকি কাপ
কাজু ও পেস্তাবাদামবাটা ২ টেবিল চামচ
পোস্তবাটা ১ টেবিল চামচ
আস্ত জিরা, দারুচিনি ও তেজপাতা (ফোড়নের জন্য) পরিমাণমতো
কাঁচামরিচ ৮-১০টি
তেল আধা কাপ
লবণ স্বাদমতো
আরও পড়ুন:
ঘরেই বানিয়ে নিন বাসন্তী পোলাও
সারপ্রাইজ টেস্টের জন্য পারফেক্ট লেবু মাটন
অল্প সময়েই রাঁধুন মটর পোলাও

যেভাবে তৈরি করবেন:
প্রথমেই মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে দই ও বেরেস্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে মাংস নিয়ে তার সঙ্গে সামান্য তেল, পেঁয়াজবাটা, আদা–রসুনবাটা, হলুদ, মরিচগুঁড়ো, জিরাবাটা, পোস্তবাটা, জায়ফল–জয়ত্রী ও টক দইয়ের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে ২ ঘণ্টা রেস্টে রাখুন।

এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গরমমসলার ফোড়ন দিয়ে মাখিয়ে রাখা মাংস ঢেলে ধীরে ধীরে কষান। অল্প আঁচে রান্না করুন ২০ মিনিট। তবে মাংসটা একটু পরপর নেড়ে দিন যেন লেগে না যায়। মাংস অর্ধসেদ্ধ হলে তাতে বাদামবাটা দিন। এরপর অল্প আঁচে ঢেকে ২০ মিনিট দমে রাখুন। মাংস সেদ্ধ না হলে প্রয়োজনে অল্প গরম পানি দিন। মাংস নরম হয়ে গেলে কুকিং ক্রিম, কাঁচামরিচ ও কিশমিশ দিয়ে ৫ মিনিট ঢেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু মালাই চিকেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর