1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছয় ব্যাংকের ঋণপত্রের বিধিনিষেধ প্রত্যাহার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | সংকটে পড়া ছয় ব্যাংকের ঋণপত্র (এলসি) খোলার ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

এখন থেকে ঋণপত্র খোলার সময় এসব ব্যাংককে আর শতভাগ মার্জিন বজায় রাখতে হবে না। এর আগে চলতি বছরের আগস্টে এটি বাধ্যতামূলক করা হয়েছিল।

সম্প্রতি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। এরপর এই উদ্যোগ নেওয়া হলো।

কেন্দ্রীয় ব্যাংক এক চিঠির মাধ্যমে এসব ব্যাংককে এখন থেকে শতভাগ মার্জিন শর্ত না মেনে আগের নিয়মে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ আগে সমালোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের দখলে ছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর