1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চুয়াডাঙ্গায় ইত্যাদি, বিউটিকে নিয়ে গাইলেন পান্থ কানাই

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

বৈচিত্র্য, লোকঐতিহ্য আর আধুনিক সংগীতের মেলবন্ধনে আবারও দর্শক মাতাতে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ইতিহাস-ঐতিহ্যে ভরপুর চুয়াডাঙ্গায় ধারণ করা এবারের পর্বে বিশেষ আকর্ষণ হয়ে থাকছে পান্থ কানাই ও লোকসংগীতশিল্পী বিউটির যুগল কণ্ঠের গান।

গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাসকে ঘিরে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য পরিবেশনা। শাহ আলম সনির কথায় এ গানের সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। গান পরিবেশন করেছেন রাজিব ও তানজিনা রুমা, নৃত্যে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নৃত্য পরিকল্পনায় ছিলেন এস কে জাহিদ।

দর্শকপর্বে চুয়াডাঙ্গাকে কেন্দ্র করে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত দর্শকদের নিয়ে সাজানো হয়েছে চিঠি ও রেললাইন বিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান।

এবারের ইত্যাদিতে অংশ নিয়েছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুলসহ আরও অনেকে।

বাংলাদেশ টেলিভিশনে গণমানুষের প্রিয় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর