1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চীন-বাংলাদেশ সম্পর্ক অপরিবর্তিত আছে : রাষ্ট্রদূত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যাই হোক না কেন, ঢাকা-বেইজিং সম্পর্ক উন্নয়নে চীনের প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, ‘চীন আমাদের ঐতিহ্যগত বন্ধুত্ব সুদৃঢ় করতে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ-সহযোগিতাকে অধিকতর গভীর করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।’

বাংলাদেশে সফররত নৌবহরের কিউই জিগুয়াং ও জিং গ্যাংশান কমান্ডারদের নিয়ে চট্টগ্রাম নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল, বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে রাষ্ট্রদূত উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর জোর দেন। রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ও ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার।

চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ গভীরভাবে মতবিনিময় করেছে। উভয়পক্ষই চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তাদের দৃঢ় আস্থা প্রকাশ করেছে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এর আগে চীনা নৌবহর কিউই জিগুয়াং ও জিং গ্যাংশান বাংলাদেশে শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চীনের রাষ্ট্রদূত তাদের স্বাগত জানান। চীনা দূতাবাসের কূটনীতিকরা, এন্টারপ্রাইজ ও কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি ও এ দেশে অবস্থানরত চীনের নাগরিকরা স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে চাইনিজ প্ল্যান্ট আস্ক গ্রুপ ৮৩ চট্টগ্রাম বন্দরে নোঙর করে।

এ সময় সেখানে উপস্থিত চীনারা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে চীনা নৌবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘায়ু কামনা করেন।

নৌবহরের চারদিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে এবং অভিন্ন ভবিষ্যতে একটি সামুদ্রিক সম্প্রদায় গড়ে তুলতে অবদান রাখার জন্য দ্বিপাক্ষিক বৈঠক, জাহাজ খোলার দিন ও ডেক অভ্যর্থনাসহ ধারাবাহিক আয়োজন থাকবে।

চীনের নৌবহরের সর্বশেষ বাংলাদেশ সফরের চার বছর পর, এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটিই বাংলাদেশে প্রথম কোনো রাষ্ট্রের নৌবহর সফর। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করতে সফরটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে চীনা দূতাবাস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর