1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চীনের স্মার্ট সিটি প্রকল্প ‌‘কোড সিটি’ পরিদর্শনে বিএনপি প্রতিনিধি

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল চীনের জিয়ান হাই-টেক ইন্ডাস্ট্রিজ উন্নয়ন অঞ্চলে অবস্থিত আধুনিক স্মার্ট সিটি প্রকল্প ‘কোড সিটি’ পরিদর্শন করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল অত্যাধুনিক প্রযুক্তি, নগর ব্যবস্থাপনা, উদ্ভাবনী অবকাঠামো ও স্মার্ট সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। আজ ছিল বিএনপি প্রতিনিধি দলের সফরের চতুর্থ দিন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

গত সোমবার থেকে চীন সফরে রয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের নয় সদস্যের প্রতিনিধিদল। আগামীকাল রাতে এই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর