1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল (১২ ডিসেম্বর) মারা যান প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। আজ (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পাপিয়া সারোয়ারের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

এরপর আবারও ধানমন্ডি ২৮ নম্বরের বাসায় নেওয়া হয়। সেখান থেকে ধানমন্ডি ৬–এ ঈদগাহ মসজিদে নেওয়া হয়। জুমার পর জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত হলেন এ শিল্পী।

গতকাল পাপিয়া সারোয়ারের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ সকাল নয়টায় তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য ছায়ানট ভবনে নেওয়া হয়। সেখান থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

১৯৫২ সালের ২১ নভেম্বর পাপিয়া সারোয়ার বরিশালে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ। তিনি ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হন। এরপর তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। এ শিল্পী ১৯৬৭ সাল থেকে বাংলাদেশ বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন পাপিয়া সারোয়ার।

পাপিয়া সারোয়ার রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে খ্যাতি লাভ করলেও আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে বাংলা গানের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর