বিডি নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৪
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ জনের চাকরির সুযোগ ঠাকুরগাঁও জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়োগ। ফাইল ছবি
ঠাকুরগাঁও জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যালয়ে ০৬টি পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঠাকুরগাঁও
চাকরির ধরণ: অস্থায়ী
প্রার্থীর ধরণ: নারী-পুরুষ
কর্মস্থল: ঠাকুরগাঁও
আবেদন ফি ২২৩
বয়স: ১৪ নভেম্বর ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
যার বরাবর আবেদনপত্র পাঠাতে হবে: সভাপতি, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: সভাপতি, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে পারবেন।
আবদেন ফি: আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ২০০ টাকা, ৩-৬ নং পদের জন্য ১০০ টাকা সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে ১২১০৩০২-২০৩১ নম্বর কোডে জমা দিতে হবে। টাকা জমার রশিদ অথবা চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।