1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চিকেন ঘি রোস্ট রাঁধবেন যেভাবে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | পোলাওয়ের সঙ্গে মুরগির রোস্ট ছাড়া জমেই না। বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া আয়োজনে এ পদ তৈরি না করলেই নয়। বিশেষ করে মুরগির রোস্ট সব আয়োজনেই রাখা হয়। তবে স্বাদ বদলাতে এবার তৈরি করতে পারেন মুরগির ঘি রোস্ট। জেনে নিন রেসিপি-

উপকরণ
১. মুরগির মাংস ১ কেজি
২. টকদই আধা কাপ
৩. হলুদ গুঁড়া আধা চা চামচ
৪. লেবুর রস ১ টেবিল চামচ
৫. লবণ স্বাদমতো
৬. গুড় ২ টেবিল চামচ
৭. কারিপাতা ১ আঁটি
৮. ঘি ৬ টেবিল চামচ
৯. শুকনো মরিচ ৩টি
১০. আস্ত গোলমরিচ ৭-৮টি
১১. লবঙ্গ ৩টি
১২. মৌরি ১ চা চামচ
১৩. আস্ত ধনে দেড় টেবিল চামচ
১৪. আস্ত জিরা আধা চা চামচ
১৫. রসুন ৭-৮ কোয়া এবং
১৬. তেঁতুল বাটা দেড় টেবিল চামচ।

পদ্ধতি

একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে টকদই, হলুদ গুঁড়া, লেবুর রস ও আধা চা চামচ লবণ দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন।

এরপর শুকনো মরিচ, মৌরি, জিরা, ধনে, লবঙ্গ ও আস্ত গোলমরিচ হালকা আঁচে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সব ভাজা মসলা গুঁড়া করে নিতে হবে।

তারপর একটি প্যানে ঘি গরম করে ম্যারিনেট করা মাংস ১০ মিনিট ভেজে নিন। কড়াইয়ে আবার ঘি গরম করে রসুন বাটা ফোঁড়ন দিন। এরপর তেঁতুলের ক্বাথে ভাজা মসলার গুঁড়া মিশিয়ে কড়াইতে ঢেলে দিন।

মসলা ভালো করে কষানো হলে ভেজে রাখা মাংস মিশিয়ে নিন। তারপর লবণ আর গুড় মিশিয়ে দিন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে রান্না করে নিন।

মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে মাংসের ওপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে মুরগির ঘি রোস্ট। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর