1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চা-শ্রমিক সেজে সিরিজের ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ব্যতিক্রম যেকোনো কিছুই মানুষের চোখে লেগে থাকে। খুব স্বাভাবিকভাবেই নতুনত্বে অভিভূত হয় মানব মন। তা নিশ্চয়ই অজানা নয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ভক্ত-সমর্থকদের ব্যতিক্রমী স্বাদ উপভোগ করাতে বিসিবির প্রযোজনায় এবার ভিন্নধর্মী সাজে দেখা দিলেন জ্যোতি।

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তার আগে আজ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচনের ঘটনা যতটা না সংবাদমূল্য ধারণ করে, তার চেয়ে বেশি মানবিক আবেদন তৈরি করেছে তা উন্মোচনের কৌশল।

চা-বাগান বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করে এবার চা-বাগানে গিয়ে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক জ্যোতি ও গ্যাবি লেউইস। এই কৌশলে ট্রফি উন্মোচনের ঘটনা অবশ্য এবারই নতুন নয়। এর আগে এভাবেই ট্রফি উন্মোচন করতে দেখা গেছে বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও।

এবার যে জিনিসটা ব্যতিক্রম ছিল, তা হলো- দুই অধিনায়কের সাজসজ্জা। গ্যাবি ও জ্যোতি দুজনই আদর্শ চা-শ্রমিকের বেশে নিজেদের সাজিয়েছেন। বাঙালি পোশাক পরিধান করেছেন আইরিশ অধিনায়ক।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ট্রফি উন্মোচনের ট্রফিতে দেখা গেছে, দুজনের মাথায় গামছা। পিঠে সংগ্রহ করা চা-পাতা রাখার ঝুড়ি। বাগানের মাঝখানে কোনো এক জায়গায় দুই অধিনায়ক উঁচু করে ধরে রেখেছেন ট্রফি।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৭ ও ৯ ডিসেম্বর। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে বাংলাদেশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর