1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চায়নিজ তাইপেকে হারিয়ে কাবাডিতে পদকের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

জাপানের নাগোয়ায় বাংলাদেশের সকাল শুরু হয়েছিল কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। এই জয়ে পদকের স্বপ্ন জেগেছিল লাল-সবুজের প্রতিনিধিদের। আর বিকেলে চায়নিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারানোর পর পদকের স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

চাইনিজ তাইপে বনাম বাংলাদেশের ম্যাচটি ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। কখনও চাইনিজ তাইপে লিড নিয়েছে, আবার কখনও এগিয়ে ছিল বাংলাদেশ। একেবারে শেষ মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে। রেফারির ম্যাচ শেষের বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেঁটে পড়ে বাংলাদেশ খেলোয়াড়রা। পদক এখনও নিশ্চিত না হলেও বাংলাদেশ যেন পদক জয়ের উল্লাসই করেছে।

টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ পদক জয়ের পথে। আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল জাপানকে হারালেই বাংলাদেশের গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে। পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্টই পদক পায়। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ রানার্সআপ হওয়ার দৌঁড়ে রয়েছে।

চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশ গত এশিয়াডে ব্রোঞ্জ পায়নি। তাই আজ শুরু থেকে বাংলাদেশ সতর্ক ছিল। এক পর্যায়ে বাংলাদেশ ৭ পয়েন্টে এগিয়ে ছিল। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের ভুলে তাইপে কিছু পয়েন্ট আদায় করে। এতে ২৪-২০ পয়েন্টে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে চাপে রাখার কথা সেখানে উল্টো চাপে পড়ে। এক পর্যায়ে তাইপে ৩৬-৩৫ পয়েন্টের লিড নেয়। মিনিট চারেক আগে বাংলাদেশ লিড নিয়ে ৪০-৩৯ করে। তাই শেষ তিন মিনিট খুব স্নায়ুযুদ্ধ হয়। শেষ হাসি বাংলাদেশই হেসেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর