1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চার দিনব্যাপী সিরামিক এক্সপো শুরু বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে (আইসিসিবি) এ আন্তর্জাতিক মেলা হবে।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি ও মেলা কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা জানান, চতুর্থবারের মতো এ আয়োজন হতে যাচ্ছে। সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির ওপর বিশ্বমানের এ প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড অংশ নেবে। এছাড়া মেলায় অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা প্রতিষ্ঠান।

মেলায় সিরামিক খাত সংশ্লিষ্ট তিনটি সেমিনার, জব ফেয়ার, বি-টু-বি ও বি-টু-সি মিটিং, রাফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচনের সুযোগ থাকবে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া আগামী ২৯ নভেম্বর মেলার একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশে এরই মধ্যে সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যারের ৭০টিরও বেশি শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় বাজারে বিক্রির পরিমাণ বার্ষিক প্রায় আট হাজার কোটি টাকা। গত ১০ বছরে সিরামিক খাতে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বিশ্বের ৫০টিরও অধিক দেশে সিরামিক পণ্য রপ্তানি করে বছরে আয় প্রায় ৫০০ কোটি টাকা, যা বাড়ছে। বাড়ছে বিনিয়োগও। এ শিল্পে বড় উৎপাদনকারী দেশ চীন, ভারতসহ অনেক দেশ বিনিয়োগে আগ্রহী। এ শিল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

চার দিনব্যাপী এ মেলা দর্শনার্থীসহ সবার জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ও আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক মো. জিয়াউল হক জিকু প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর