1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চার জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

দেশে সবশেষ তাপপ্রবাহ ছিল ১৫ এপ্রিল। এরপর থেকে বৃষ্টিতে তাপমাত্রা ক্রমশ কমেছে। তবে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে ফের তাপপ্রবাহ বইছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এসব জেলায় তাপপ্রবাহ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, তাপপ্রবাহের ফলে গরম বেড়েছে। আগামীকাল এর আওতা বৃদ্ধি পেতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে। এছাড়া এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর