1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩২৪ টি : এলডব্লউসিএফ।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মে মাসে ৩২৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যা গত এপ্রিলের চেয়ে ৪৬টি বেশি। নারী ও শিশু নির্যাতন ছাড়াও মে মাসে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে “লাভ দ্যা ওমেন এন্ড চিলড্রেন ফাউন্ডেশন – এলডব্লউসিএফ” শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

তারা বলছে, মে মাসে ৫৩টি ধর্ষণ, ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর দুটি হত্যার ঘটনা ঘটে। এছাড়া ২৩টি ধর্ষণের চেষ্টা, ৩৬টি যৌন নির্যাতন ও ৩৯টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ৩২৪টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এর আগে এপ্রিল মাসে নির্যাতনের ঘটনার সংখ্যা ছিল ২৭৮টি।

অপরদিকে লাভ দ্যা ওমেন এন্ড চিলড্রেন ফাউন্ডেশন এর প্রতিবেদক অনুযায়ী মে মাসে সহিংসতার শিকার হয়েছেন ৩৫ সাংবাদিক, সাইবার নিরাপত্তা আইনে আসামি হয়েছেন ছয়জন। একই সময়ে ছয়টি গণপিটুনির ঘটনায় চারজন নিহত হয়েছেন। আর অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে ৫১টি।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজন ও কারা হেফাজতে ১১ জন মারা গেছেন।

মে মাসে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৯৭টি সহিংসতায় প্রাণ গেছে ছয়জনের। এছাড়া ২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ গেছে আরও ছয়জনের। গ্রেফতার হয়েছেন ৬৯ জন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর