1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চব্বিশের স্মরণে আগামীকাল ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পঠিত

আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনমাবেশে এ ইশতেহার ঘোষণা করবে দলটি।

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দলটির একটি সূত্র বিজনেস ডাইজেস্টকে জানায়, শহীদ মিনারের সমাবেশ থেকে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এসব কিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।

দলটির এক নেতা জানান, এ ইশতেহার অনেকটা নির্বাচনী ইশতেহারের মতোই। কেননা এতে দলটি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ধারণা দেবে। ২৪ এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা দল এনসিপি এ জন্য ইশতেহারে ২৪ টি ধারা বা পয়েন্ট রাখা হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর