1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চট্টগ্রাম বন্দরে ৮ দিনে কমেছে ৯ হাজার কনটেইনার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯১ বার পঠিত

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ৪৫ হাজার ৩৭৭ টিইইউস কনটেইনার থেকে আটদিনে কমেছে ৯ হাজারের বেশি কনটেইনার।

বুধবার (৪ জুন) সর্বশেষ ৩৬ হাজার ২১৫ টিইইউস কনটেইনার রয়েছে। তবে বন্দর অভ্যন্তরে কনটেইনার কমলেও বহির্নোঙরে ১৭টি কনটেইনারবাহী জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে ১৯ হাজারের বেশি কনটেইনার রয়েছে। পাশাপাশি বন্দর জেটিতেও ১০টি জাহাজে কনটেইনার ওঠানামা হচ্ছে।

বন্দর সূত্রে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ৭৮০৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙর মিলে পণ্য ও কনটেইনারবাহী ১৪৭টি জাহাজ বর্তমানে অবস্থান করছে। এরমধ্যে ৪৯টি জাহাজ থেকে কনটেইনার ও বাল্ক পণ্য খালাস চলছিল।

বন্দরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে কনটেইনার বন্দরে নেমেছে ৩৩৫৮ টিইইউস, ঢাকা আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) থেকে এসেছে ৩২ টিইইউস। অফডকগুলো থেকে রপ্তানিপণ্য ভর্তি কনটেইনার এসেছে ২৪১৪ টিইইউস এবং খালি কনটেইনার এসেছে ৬১৫ টিইইউস।

একইভাবে ৪৪৫০ টিইইউস কনটেইনার জাহাজীকরণ হয়েছে। ৮০ টিইইউস কনটেইনার ঢাকা আইসিডিতে পাঠানো হয়েছে। অফডকগুলোতে আমদানিপণ্য ভর্তি কনটেইনার পাঠানো হয়েছে ৭৬৩ টিইইউস। বন্দর থেকে ৭০০ টিইইউস খালি কনটেইনার অফডকগুলোতে পাঠানো হয়েছে। ১৮৪৫ টিইইউস আমদানিপণ্যবাহী কনটেইনার (অনচেচিজ) সরাসরি আমদানিকারকদের ডেলিভারি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে ২১৪৬ টিইইউস কনটেইনার পণ্য খালাস দেওয়া হয়েছে

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর