1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মো. জসিম উদ্দিন (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিএমপির চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেফতার জসিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজিদের পাড়ার মৃত নিয়াজুর রহমানের ছেলে। তিনি খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের এক মামলার এজাহারভুক্ত আসামি হলেন জসিম উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিকে তাকে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর