1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঘুম থেকে উঠেই পানি খাবেন কেন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

সকালের শুরুটা অনেকেরই এক কাপ চা বা কফি দিয়ে হয়। কিন্তু ঘুম থেকে ওঠার পর চা-কফি নয়, সবচেয়ে বেশি দরকার এক গ্লাস পানি। কারণ জানেন কি?

সারারাত একটা লম্বা সময় আমরা ঘুমিয়ে থাকি। আমরা কিছু না করলেও সে সময় শরীর কিন্তু তার কাজ চালিয়ে যেতে থাকে। ঘুমের সময় শরীর অনেক পানি খরচ করে। শ্বাস-প্রশ্বাস, ঘাম ও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে পানি বের হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই আমাদের গলাটা শুকনো লাগে। আর এই সময় পানি খাওয়া শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরের আরও অনেক উপকার করে।

১. শরীরের টক্সিন বের করে দেয়:

রাতভর শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান বা টক্সিন বের করতে সাহায্য করে পানি। সকালে খালি পেটে পানি পান করলে কিডনি ভালোভাবে কাজ করে ও প্রস্রাবের মাধ্যমে টক্সিন শরীর থেকে বের হয়ে যায়।

২. হজম প্রক্রিয়া সচল রাখে:

ঘুম থেকে উঠে পানি খেলে পেটের পেশি নরম হয়, ফলে খাবার হজম করা সহজ হয়। অনেকেরই সকালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, পানি সেই সমস্যা কমাতে কার্যকর।

৩. বিপাকক্রিয়া বা মেটাবলিজম বাড়ায়:

পানি শরীরের বিপাকক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে ক্যালরি পোড়ানোর হারও কিছুটা বৃদ্ধি পায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই অভ্যাসটি বেশ উপকারী।

৪. ত্বক রাখে উজ্জ্বল ও আর্দ্র:

সারারাত ঘুমের পর ত্বক শুষ্ক হয়ে যায়। পানি শরীরের ভেতর থেকে আর্দ্রতা ফিরিয়ে আনে, রক্তসঞ্চালন বাড়ায় এবং ত্বককে সতেজ রাখে।

৫. মস্তিষ্ক ও মনোযোগ বাড়ায়:

ঘুম থেকে ওঠার পর শরীর সামান্য পানিশূন্য থাকে। পানি পান করলে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ে, ফলে মনোযোগ, স্মৃতিশক্তি ও মেজাজ উন্নত হয়।

বিশেষজ্ঞরা বলেন, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস কুসুম গরম পানি পান করা সবচেয়ে ভালো। চাইলে এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তবে খুব ঠান্ডা পানি খেলে পেটের সমস্যা হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর