1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঘুমানো অবস্থায় টিকটকার সাকিবের গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী শিখা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে ঘুমান্ত অবস্থায় স্বামী সাকিব খান (৪০)নামে গোপনাঙ্গ কেঁটে দিল মাদকাসক্ত স্ত্রী শিখা (২৬)। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মঙ্গলবার (০৯ জুলাই)ভোরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান,সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনই মাদকাসক্ত।প্রায় সময় তাদের দুজনের মধ্যেই সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো এলাকার লোকজন বেশ কয়েকবার মীমাংসা করে দেয়। সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে।আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)মোঃ রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান,জরুরি সেবা ৯৯৯ -এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সাকিব কে বিছানায় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। প্রথম স্থান নিয়ে একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় ওর অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেলের
বার্ন ইউনিটে নেওয়ায়া হলে। বর্তমানে বার্ন ইউনিটে সার্জারি শেষে তাকে পর্যবেক্ষণ (পোষ্ট অপারেটিভ সেন্টার) রাখা হয়েছে।

তিনি আরো বলেন,আমরা জানতে পেরেছি সাকিব খানের আসল নাম সাকিল বেপারী। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর সন্তান। সাকিব ও তার স্ত্রী শিখা দুজনই মাদকাসক্ত। আহত সাকিবের তথ্য মতে,শিখা তার স্বামীকে মধ্য রাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন।তিনি রাতে ঘুমিয়ে পড়লে ভোরের দিকে তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা।তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে।অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিজনেস ডাইজেস্টকে জানান, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে এলে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর