1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঘরেই তৈরি করুন দোকানের মতো মিষ্টি দই

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭০০ বার পঠিত

ছোটবড় প্রায় সবারই দই পছন্দ। তবে অনেকেই দই বানানোকে ঝামেলা মনে করেন। তাইতো নির্ভর করেন দোকানের কেনা দইয়ের ওপর। তবে আপনি চাইলে অল্প সময়ে খুব সহজে অল্পকিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার মিষ্টি দই। রইলো রেসিপি-

উপকরণ :
১ লিটার দুধ
৩/৪ কাপ চিনি (আপনার স্বাদ অনুযায়ী কম-বেশি দিতে পারেন)
২/৩ কাপ টক দই

পদ্ধতি :

প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে টক দই থেকে সব পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে ১/৪ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। ক্যারামেল তৈরি শেষে এর মধ্যে ১/২ কাপ দুধ ঢেলে অল্প আঁচে সব নেড়ে মিশিয়ে দিন। বাকি দুধ আলাদা পাত্রে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে ১/২ কাপ চিনি দিন। খেয়াল হবে দুধ যেন লেগে না যায়। হালকা ঘন হয়ে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল দুধের মিশ্রণ ঢেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন।

অন্যদিকে একটি পাত্রে পানি ঝরানো টক দই নিয়ে তা ভালো করে ফেটিয়ে নিন। এরপর দুধ হালকা গরম থাকা অবস্থায় টক দইয়ের মধ্যে ঢেলে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিন। এখন এই মিশ্রণটি একটু উপর থেকে ধরে দইয়ের হাঁড়িতে ঢেলে দিন। এরপর দইয়ের পাত্রটি ঢাকনা বা এলুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে গরম তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে দিন। এরপর রান্নাঘরের গরম কোনো জায়গায় সারারাত রেখে দিন। সকালে দেখবেন দই সুন্দর জমে গেছে। তবে দই আরও ভালোভাবে সেট করার জন্য পাত্রটি ২-৩ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর উপভোগ করুন মজাদার মিষ্টি দই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর