নিজস্ব প্রতিবেদক : স্বনামধন্য টেলিভিশন ব্যক্তিত্ব কাজী শামীম মেহেদী সম্প্রতি “গ্লোবাল টিভিতে” প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে যোগদান করেছে। অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী এ চৌকস কর্মকর্তা এর পূর্বে চ্যানেল ওয়ান,বৈশাখী টেলিভিশন,একুশে টেলিভিশন ও এসএ টিভিতে অত্যন্ত সুনামের সহিত কাজ করেছেন। শামীম মেহেদী বর্ণীল কর্মময় জীবনের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সাজাবে গ্লোবাল টিভি। এমনটাই প্রত্যাশা করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে স্থান পাবে শামীম মেহেদী’র অনুষ্ঠান পরিকল্পনায়।