1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও চাঁদপুরে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৫১ বার পঠিত

আবুল কাশেম সোহাগ :

অতিরিক্ত মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে।

এঘটনায় ব্যাংকের বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শ্রীকান্তের বিরুদ্ধে দুজন গ্রাহকের ২ কোটি ৫১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুর শহরের স্থানীয় ব্যবসায়ী পূবালী ব্যাংক নতুন বাজার শাখার গ্রাহক আকবর হোসেন লিটন অভিযোগ করে জানান, ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী গত ১৪ জানুয়ারি এই শাখায় যোগদান করেন। এরপর থেকেই তার সাথে পরিচয়। ঈদের পূর্বে তিনি আমার কাছ থেকে টাকা ধার চান, কদিন পর দিয়ে দেবেন বলে। আমি সরল বিশ্বাসে তাকে ১ কোটি ৭৬ লাখ টাকা দিই। কিন্তু তিনি টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যান। কিভাবে কি করল তা বুঝে উঠতে পারিনি। এঘটনায় আমি ১৩ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেছি।

আরেক গ্রাহক কচুয়া উপজেলার আশ্রাফুর এলাকার দলিল লেখক মারুফ। অধিক মুনাফা দেবেন বলে তার কাছ থেকে ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নেন ৭৫ লাখ টাকা। মারুফের আত্মীয় একই ব্যাংকের গ্রাহক নাছির উদ্দিন খান বলেন, তিনি অধিক মুনাফা দেবেন বলে আমার আত্মীয় মারুফের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন। টাকা না দেওয়াতে ঈদের পূর্বে তার সাথে দুবার বৈঠক হয়। ঈদের পরে টাকা ফেরত দেবেন বললেও এখন তিনি নিখোঁজ।

এদিকে শ্রীকান্ত নন্দী গত ৪ এপ্রিল বিকাল ৩টার পর ব্যাংক থেকে নিখোঁজ রয়েছেন মর্মে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। তিনি ওই জিডিতে উল্লেখ করেন- শ্রীকান্ত নন্দীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

দায়িত্বরত শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ঈদের পূর্বে শেষ কর্মদিবসে আমাকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়। আজকেই এই শাখায় যোগদান করেছি। শ্রীকান্ত নন্দীর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে। তদন্ত চলছে। আমাদের অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল বলেন, ঈদের পূর্বে ৯ এপ্রিল পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ুন কবির ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ রয়েছেন মর্মে থানায় সাধারণ ডায়েরি করেন। সে ডায়েরির আলোকে আমাকে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়। আমরা তদন্ত করছি। লেনদেনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর