1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

ঢামেক প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ বছর বয়সী মেয়ে তানজিলার পর মা মানসুরাও (৩৫) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মানসুরার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৬ মে) রাতে রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দ নগর আনসার ক্যাম্প বাজার এলাকার একটি তৃতীয় তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে এসে সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আফতাবনগর দক্ষিণ আনন্দনগর এলাকা থেকে শিশুসহ একই পরিবারের পাঁচজন বার্ন ইউনিটে এসেছে। রাত সাড়ে দশটার দিকে ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মানসুরা বেগমের মৃত্যু হয়। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল। এর আগে বিকেল ৩টার দিকে তানজিলা নামের চার বছরের শিশুর মৃত্যু হয়। এ নিয়ে দুজন মৃত্যু হলো।

বাকি তিনজনের মধ্যে মানসুরার স্বামী মো. তোফাজ্জলের ৮০ শতাংশ, মেয়ে মিথিলা ৬০ শতাংশ ও আরেক মেয়ে তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর