1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গ্যাস লাইনে বিস্ফোরণ : মেয়ে ও স্ত্রীর পর না ফেরার দেশে পোশাক শ্রমিক সোহাগ

ঢামেক প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সিদ্ধিরগঞ্জের চাষাড়ায় একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সোহাগ (২৩) নামে আরও একজনের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড নম্বর-১৩-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি থেকে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে দুই পরিবারের নারী শিশুসহ ৮ জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দিনগত রাত দেড়টার দিকে সোহাগের মৃত্যু হয়। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল।

এই নিয়ে চারজনের মৃত্যু হলো। এর আগে তার সন্তান সুমাইয়া, তার স্ত্রী রুপালি ও অন্য পরিবারের আব্দুল মান্নানের মৃত্যু হয়। এখনো চিকিৎসাধীন রয়েছেন সাব্বির (২৭ শতাংশ দগ্ধ), নুরজাহান লাকি (২২ শতাংশ), সামিয়া (৯ শতাংশ) ও জান্নাত (৩ শতাংশ)। দগ্ধদের মধ্যে অনেকের শ্বাসনালি পুড়ে গেছে।

নিহতে বড় ভাই রুবেল জানান, আমার ছোট ভাই ও তার স্ত্রী দুজনেই পোশাক শ্রমিক ছিল। আমাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর