1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গোল আসছে জীবনের পায়ে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | নাবিব নেওয়াজ জীবন কয়েক বছর আগেও প্রধান ভরসা ছিলেন জাতীয় দলের আক্রমণভাগে। আবাহনীতেও তাই। তবে কয়েক মৌসুম ধরে সময়টা ভালো যাচ্ছিল না তার। গত মৌসুমে আবাহনীর জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ খেলে গোলের দেখা পাননি জীবন।

এ মৌসুমে আকাশি-নীলদের ছেড়ে যোগ দিয়েছেন পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জে। লম্বা সময় পর দল পাল্টানো জীবনের পায়ে গোলও আসছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ম্যাচে চার গোল করেছেন জীবন। মঙ্গলবার ফেডারেশন কাপে গোলের খাতা খুলেছেন হ্যাটট্রিক দিয়ে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৬-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। জীবনের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেছেন মারাজ, বোয়েটেং ও তোহা।

জীবনের পা থেকে এলো এই মৌসুমের প্রথম হ্যাটট্রিক। চ্যালেঞ্জ কাপ, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলে মঙ্গলবার পর্যন্ত ম্যাচ হয়েছে ২৯ টা। ২৯ তম ম্যাচে এসে হ্যাটট্রিক দেখলেন দর্শক।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে গোল পাননি। এবার তো গোল আসছে ভালোই। মৌসুমের শুরুটা নিয়ে খুশি? জবাবে নাবিব নেওয়াজ জীবন বলেন, ‘গত মৌসুমে আবাহনীতে আমি খেলার সুযোগই পাইনি সেভাবে। লিগে ১৩ ম্যাচে মাঠে নেমেছি। তাও বেশিরভাগ বদলি হিসেবে। এবার খেলার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ গোলও পাচ্ছি। দোয়া করবেন।’

মঙ্গলবারের বড় জয়ে রহমতগঞ্জ ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে আছে মোহামেডান ও আবাহনীকে পেছনে ফেলে। দুইয়ে মোহামেডান ও তিনে আবাহনী। ফেডারেশন কাপে এই গ্রুপটা বেশ জমে উঠেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর