1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

রাজধানীর গুলশান এলাকায় একজন বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। বারিধারার পার্ক রোডের একটি বাসায় তিনি থাকতেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মোখলেসুর রহমান বলেন, আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। তবে কীভাবে মারা গেছে সে বিষয়ে এখনই নিশ্চিত ভাবে বলতে পারছি না। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা বিস্তারিত জানালে বলতে পারবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর