1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গুরুতর অসুস্থ ফুটবল কোচ মালা : পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

গুরুতর অসুস্থ ফুটবল কোচ মো. মালা। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতে ভর্তি হয়েছেন স্কয়ার হাসপাতালে। এর আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন হার্টে রিং বসানো ও পিত্তথলির পাথর অপারেশনের জন্য।

মোহামেডান ও রহমতগঞ্জসহ বেশ কয়েকটি ক্লাবে খেলা মালা পুরোপুরি কোচিং শুরু করেন ১৯৮৮ সালে। তার আগে তিনি মোহামেডানে সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন ৮১ থেকে ৮৪ সাল পর্যন্ত।

পরে সাধারণ বীমা, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ও রহমতগঞ্জসহ আরো কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্যারিয়ারের শেষের দিকে রহমতগঞ্জে এবং সর্বশেষ ২০২৩ সালে বিজিবির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক এই স্ট্রাইকার। দেশের ফুটবলের তৃণমূলের কোচ হিসেবে তার সুনাম ছিল অনেক।

মো. মালার সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর