1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গুম সংক্রান্ত তদন্ত কমিশন, গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | তদন্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে ভয়ংকর সব তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। নারীদের জোরপূর্বক গুম করা হতো। অনেক নারী তাদের সন্তানসহ নিখোঁজ হন। অনেকে আবার নিখোঁজের সময় গর্ভবতী ছিলেন।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আংশিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এমন এক নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একজন গর্ভবতী নারী একমাস আটকে ছিলেন। তার তিন বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুও একই সঙ্গে আটক ছিল। গর্ভবতী হওয়া সত্ত্বেও একজন পুরুষ অফিসার ওই নারীকে মারধর করতেন।

আটকে থাকা ছয় বছর বয়সী ছোট্ট এক শিশুর সাক্ষাৎকারও নেওয়া হয়েছে জানিয়ে বলা হয়েছে, শিশুটির বয়স মাত্র ছয় বছর, তাকে মায়ের সঙ্গে সিটিটিসিতে আটক রাখা হয়েছিল। অন্য একটি ঘটনায়, একজন মা এবং তার মেয়েকে তৎকালীন র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাতে আটকে রাখা হয়েছিল। পরের দিন মেয়েটিকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। মায়ের কোনো খবর ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের মতে, একজন ইমাম শিশুটিকে খুঁজে পেয়ে তাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আমরা মেয়েটি এবং একজন প্রাপ্তবয়স্ক নারীকে সন্দেহভাজন র‍্যাব কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। যেখানে রাতে যে কক্ষগুলোতে তাকে রাখা হয়েছিল তার একটি কক্ষকে নিশ্চিতভাবে শনাক্ত করতে সক্ষম হন। তার মা আর ফিরে আসেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, গুম হওয়াদের মধ্যে নারীর তুলনায় পুরুষ উল্লেখযোগ্যভাবে বেশি। আংশিক কারণ হিসেবে বলা হয়েছে, অনেক নারী নির্যাতনের শিকার ও সামাজিক কলঙ্কের ভয়ে সামনে আসতে দ্বিধাগ্রস্ত। অনেক ক্ষেত্রে নারীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তাদের পুরুষ আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক ছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর