1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

জেলা প্রতিনিধি | বরিশাল |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদেরকে গুপ্ত পরিচয়ে চেনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষ কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও তাদের মিত্রদের প্রার্থীরা উপস্থিতের পরিচয় করিয়ে দেন তিনি।

তারেক রহমান বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা যে ভাষায় কথা বলতো জনগণকে, গুণীদের অপদস্থ ও ছোট করতো, তারা পালিয়ে যাওয়া পর আশা করেছিলাম এই রীতি বন্ধ হয়ে যাবে।

‘কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম এই রীতি বন্ধ হয়নি। একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদেরকে গুপ্ত পরিচয়ে চেনে। বাংলাদেশে বর্তমানে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে দেশের মানুষ কাছে,’ বলেন তিনি।

বাংলাদেশে আবহমানকাল ধরে নারী-পুরুষরা মাঠে কাজ করে উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু মাঠে নয়, বিভিন্ন কলকারখানায়ও পুরুষের পাশাপাশি মা-বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের যে গার্মেন্ট শিল্পে সারাবিশ্বে সুনাম কুড়াচ্ছে, সেই গার্মেন্ট শিল্পে মা-বোনেরা কাজ করছেন।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি- নতুন জালেমরা, তাদের নেতা দুই দিন আগে দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যাদের মা-বোনদের নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক, বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না।

তারেক রহমানের সমাবেশ মঞ্চের সামনে বিশাল জায়গাজুড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে নারী নেতাকর্মী ও সমর্থকদের বসার জন্য আলাদা জায়গা তৈরি করা হয়। সকাল থেকে নির্ধারিত জায়গায় কয়েক শতাধিক নারী অবস্থান নেয়। কিন্তু বেলা ১২টা ২৭ মিনিটে তারেক রহমান মঞ্চে উঠলে নারী নেতাকর্মীদের পেছনে ও দুইপাশে অবস্থান নেওয়া পুরুষ নেতাকর্মী ও সমর্থক ব্যারিকেড ভেঙে হুড়াহুড়ি করে মঞ্চের সামনের দিকে এগোতে থাকেন। তখন কয়েক শতাধিক নারী দিশেহারা হয়ে এদিক-সেদিক ছুটতে থাকেন। এ সময় কয়েকজন নারী-শিশু অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন নারী অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর