1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘গার্ড অব অনার’ দেওয়ার পর লিভারপুলকে শক্তি দেখালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত

চলতি মৌসুমে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ৪ ম্যাচ হাতে রেখে। বোঝাই যাচ্ছে, এবারের মৌসুমে কতটা ভালো খেলেছে তারা। যে কারণে আর্নে স্লটের দলের সম্মান ও সমীহ প্রাপ্য। লিভারপুলকে সেই প্রাপ্য বুঝিয়ে দিতেই গতকাল রোববার তাদেরকে গার্ড অব অনার দিয়েছে আর্সেনাল।

ম্যাচের আগে লিভারপুলকে গার্ড অব অনার দেওয়ার পর আর্সেনাল এটাও বুঝিয়ে দিয়েছে যে, তাদেরও শক্তি কম নয়। তারাও শিরোপা অন্যতম দাবিদার ছিল।

রোববার লিভারপুলের হোমভেন্যু অ্যানফিল্ডে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ২-০ গোলে পিছিয়ে স্বাগতিকদের বিপক্ষে মিকেল আরতেতার দল ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। যার প্রশংসা না করে পারা যায় না।

স্বাগতিকদের হয়ে ২০ মিনিটে প্রথম গোল করেন কোডি গাকফো। এতে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। গোল করেন লুইস দিয়াজ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। বিরতি থেকে ফেরার পরপরই গোল করেন গাব্রিয়েল মার্টিনেলি। ৪৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকার গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে আর্সেনাল।

৭০ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান মিকেল মেরিনো। দলকে সমতায় ফেরানোর ৯ মিনিট পর বাজে ফাউলের কারণে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন স্প্যানিশ মিডফিল্ডার। এতে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল।

ম্যাচের শেষ ১৭ মিনিট ১০ জন নিয়ে খেলে আর্সেনাল। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেনি লিভারপুল। অবশেষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষ দুই দলকে।

সমান ৩৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৩, আর্সেনালের ৬৮।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর