1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাজা পরিকল্পনায় রাজি হামাস, ইসরায়েলকে হামলা থামাতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প।

শুক্রবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয়।’

.এর আগে এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে, তারা দখলদার বাহিনীর সব বন্দিকে- জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে। এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে।

এতে আরও জানানো হয়, বন্দি বিনিময়ের বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত হামাস।

এছাড়া সংগঠনটি ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি স্বতন্ত্র (টেকনোক্র্যাট) সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থন থাকবে।

এর আগে, শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় রাত ১০টা) এর মধ্যেই চুক্তি করতে হবে। যদি এ প্রস্তাব গ্রহণ না করা হয় তবে হামাসের ওপর ‘অভূতপূর্ব নরক নেমে আসবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর