1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনি ভূখণ্ডে গতকাল সোমবার নতুন করে এই সহিংসতার ঘটনা ঘটল।

এক বিবৃতিতে আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এই ঘটনাটি ঘটে। উদ্ধারকাজ পরিচালনাকারী হামাস-নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুসারে, হামলাটি মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দ্বিতীয় ধাপের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যে হামাসের একটি প্রতিনিধি দলের কায়রো সফরের কথা রয়েছে। এএফপি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর