1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় ইসরায়েল-হামাস

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মিশরের রাজধানী কায়রোতে গাজাও যুদ্ধবিরতির পরবর্তী পর্যায় নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মিশরীয় কর্মকর্তারা বলেছেন, শনিবার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। খবর আল জাজিরার।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, চুক্তির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন কি না সে বিষয়ে আলোচনা করতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল মিশর সফর করছে।

এর আগে চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করে হামাস। এসব মৃতদেহ যাচাইয়ে বেশ সময় নিয়েছে ইসরায়েল। পরবর্তীতে ২৪ শিশুসহ ৪৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত গাজায় ৪৮ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৭৮০ জন। গাজায় রীতিমত ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজায় সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। হামাসও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করার সময় ভলকার তুর্ক এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, ইসরায়েল গাজায় ভয়াবহভাবে যে সামরিক অভিযান চালিয়েছে সেটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

ইসরায়েল অবশ্য বরাবরই গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছে। ইসরায়েলের নেতাদের দাবি, তাদের অভিযান কেবল হামাসকে লক্ষ্য করে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর