1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এ ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার এ সময়সীমা তিনি জানান।

এর আগে কাতারের প্রধানমন্ত্রী আলোচনাস্থলে হামাস এবং ইসরায়েলের আলোচকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সামনে কথা বলেন।

শেখ মোহাম্মদ আরও বলেন, চুক্তি কার্যকর করা নিয়ে উভয়পক্ষের সঙ্গে এখনো আলোচনা চলছে।

এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি মার্কিন কূটনীতির সাফল্য। যদিও এর আগেই এ চুক্তির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর