1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫ হাজার ছাড়িয়ে গেছে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। অবরুদ্ধ এই উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া বেইত লাহিয়াতে দুজন, শাতি শরণার্থী শিবিরে চারজন এবং গাজা সিটিতে আরও পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল। খবর আল জাজিরা।

এর আগে খান ইউনিসে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া বেইত হানুনে অবস্থিত আরও একটি স্কুলে হামলার ঘটনায় আরও কমপক্ষে ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৬ হাজার ৯৬২ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর এই প্রস্তাব পাসের পর এক বক্তব্যে বলেন, গাজা এখন মানবতার জন্য এক যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ও সেখানে এখন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

স্লোভেনিয়ার জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি বলেন, গাজা আর নেই, ধ্বংস হয়ে গেছে। এমন পরিস্থিতি মানবতার জন্য একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর বলেন, ফিলিস্তিনের দুর্দশা নিয়ে চুপ করে থাকার জন্য বিশ্বকে বড় মূল্য দিতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর