1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গরুর মাংসের শুটকি বানানোর সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

ঐতিহ্যবাহী স্বাদের খাবারের তালিকায় গরুর মাংসের শুটকির আলাদা কদর রয়েছে। বিশেষভাবে সংরক্ষণ করা এই শুটকি দীর্ঘদিন ভালো থাকে এবং ভর্তা, ভুনা কিংবা ঝাল রান্নায় এনে দেয় ভিন্ন স্বাদ। সঠিক নিয়মে মসলা মাখিয়ে রোদে শুকাতে পারলেই ঘরেই তৈরি করা সম্ভব সুস্বাদু গরুর মাংসের শুটকি। জেনে নিন সহজ উপায়ে এটি বানানোর পদ্ধতি।

মাংসের শুঁটকি তৈরির জন্য প্রথমেই হাড় ও অতিরিক্ত চর্বিহীন মাংস বেছে নেওয়া জরুরি। কারণ মাংসে চর্বি বেশি থাকলে পরে শুঁটকিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং দুর্গন্ধ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এরপর মাংস মাঝারি আকারে কেটে নিতে হবে।

একটি হাঁড়িতে পানি নিয়ে তাতে আস্ত গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ ও লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর সেই পানিতে মাংস ভালোভাবে সিদ্ধ করতে হবে। খেয়াল রাখতে হবে, মাংস যেন ভেতর পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধ হয়।

সিদ্ধ হয়ে গেলে মাংস ঝাঁঝরিতে তুলে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর খোলামেলা ও শুকনো স্থানে রোদে দিয়ে শুকাতে হবে। চাইলে চুলার পাশে বা নিচেও শুকানো যেতে পারে। রোদ কম থাকলে বাসায় ইলেকট্রনিক ওভেনের সর্বনিম্ন তাপমাত্রায় ধীরে ধীরে শুকিয়ে নেওয়া যায়। তবে একদিনে না করে কয়েকদিন ধরে শুকালে শুঁটকি ভালো হয়।

এছাড়া সুতলিতে গেঁথেও রোদে শুকানো যায়। তবে লোহার তার ব্যবহার না করাই ভালো, কারণ এতে মাংসে অস্বাভাবিক গন্ধ তৈরি হতে পারে।

মাংস পুরোপুরি শুকিয়ে গেলে তা সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখলে মাংসের শুঁটকি সাধারণত ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে। আর বাইরে সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে রোদে দেওয়া উচিত।

বাংলাদেশের চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চলে মাংস ভেজে এক ধরনের শুঁটকি তৈরি করা হয়, যাকে ‘কোয়াব’ বলা হয়। তবে রোদে শুকানো শুঁটকির তুলনায় কোয়াব তুলনামূলক কম সময় সংরক্ষণ করা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর