1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গরমে পেট ঠান্ডা রাখবে লাউ-ছোলা ঘণ্ট

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে পেট ঠান্ডা রাখতে লাউয়ের জুড়ি নেই। তবে অনেকেই লাউ খেতে পছন্দ করেন না। কারও কাছে স্বাদ ফ্যাকাসে লাগে, আবার কেউ পাতলা ঝোল খেতে চান না। তাই একঘেয়ে লাউ রান্না না করে এবার বরং অন্যরকম কিছু করা যাক। গরম ভাতের সঙ্গে বানিয়ে নিন ছোলার ডাল দিয়ে লাউ ঘণ্ট।

উপকরণ :
লাউ: একটি মাঝারি
সেদ্ধ ছোলার ডাল: এক কাপ
তেল: দুই টেবিল চামচ
তেজপাতা: দুটি
শুকনা মরিচ: দুটি
গোটা জিরা: এক চা চামচ
আদাবাটা: এক টেবিল চামচ
কাঁচামরিচ বাটা: এক টেবিল চামচ
হলুদ গুঁড়া: এক চা চামচ
গরম মসলা গুঁড়া: এক চামচ
লবণ: স্বাদমতো

প্রস্তুত প্রণালি :
প্রথমেই লাউটা ঘণ্টর মতো ছোট করে কেটে ভাপে সিদ্ধ করে রাখুন। এবার একটা পাত্রে তেল গরম করে তেজপাতা, শুকনা মরিচ ও জিরা দিয়ে ফোঁড়ন দিয়ে নিন। আঁচ কমিয়ে রাখুন যেন মসলা পুড়ে না যায়।

এবার তেলে ছোলা ডাল, আদা বাটা, মরিচ বাটা, হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে এতে সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। ছোলা একটু সিদ্ধ হয়ে এলে ভাপিয়ে রাখা লাউটা মিশিয়ে দিন। এ সময় লবণটা চেখে দেখে নিন। ঘণ্ট মাখো মাখো হয়ে এলে ওপর দিয়ে গরম মসলা ছিটিয়ে নামিয়ে নিন। এক টুকরা লেবু দিয়ে পরিবেশন করুন ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর