1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গণসংযোগে সরগরম ঢাকা-৬, প্রচারণায় দুই প্রধান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৬ আসনে নির্বাচনি প্রচারণা দিন দিন বাড়ছে। নির্বাচন ঘিরে দুই প্রধান প্রার্থীর ধারাবাহিক গণসংযোগ, সভা ও সমাবেশে আসনটির রাজনৈতিক মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান পৃথক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডে সকাল ১০টা থেকে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সকালে জহির রায়হান নাট্যমঞ্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে অক্ষয় দাস লেন বাগিচা, কে বি রোড হয়ে লোহারপুল খালপাড় ও মটনার গলি, গেণ্ডারিয়াসহ আশপাশের আরও কয়েকটি এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করেন। এসময় বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভাও হয়।

গেন্ডারিয়ায় এক পথসভায় ইশরাক বলেন, আমি আগে কখনো রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না। আপনাদের কাছে একবার সুযোগ চাই। আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আপনাদের হতাশ করবো না।

একই দিন জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান নারিন্দা রোড ও গেন্ডারিয়া এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন।

দুপুরে তিনি ঢাকাস্থ ফেনী ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় অংশ নেন। রাজধানীর বংশালে ফজলুল হক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মিলনমেলায় ঢাকায় বসবাসরত ফেনী জেলার ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতের ব্যবসায়ীরা অংশ নেন।

ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মিলনমেলায় আব্দুল মান্নান বলেন, সংগঠিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়ী সমাজের উন্নয়ন সম্ভব।

তিনি ফেনী জেলার ব্যবসায়ী সমাজের সামগ্রিক উন্নয়নে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর