1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নির্বাচনি প্রক্রিয়া ও গণভোটে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

এদিন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই বৈঠকের বিষয়টি উল্লেখ করেন।

প্রেস সচিব জানান, ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইতিমধ্যে প্রায় ৫০০ জন আলেমের সঙ্গে পৃথক বৈঠক করা হয়েছে। এসব বৈঠকে গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হলে আলেমদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় চার লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে ঢাকায় রয়েছে প্রায় চার হাজার। এসব মসজিদের ইমামকে কীভাবে গণভোটের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে হিন্দু, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মন্দির, গির্জা ও উপাসনালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দেশের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও মক্তবগুলোর ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে প্রাক-প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়— এমন প্রায় ৭৭ হাজার মক্তব রয়েছে, যেখানে মূলত ইমামরাই পাঠদান করেন। গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে মক্তবের এসব শিক্ষককে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।

প্রেস সচিব আরও জানান, গণভোটের বিষয়ে জনগণকে উৎসাহিত করতে ধর্ম মন্ত্রণালয় থেকে হাজার হাজার লিফলেট ছাপানো হচ্ছে, যা সারা দেশে বিতরণ করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর