1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন- সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা : বরকত উল্লাহ বুলু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, দেশের ৬৩ রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা আবার নতুন যাত্রা শুরু করছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আমাদের আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবো। সেই লক্ষ্যে আবার কীভাবে কর্মসূচি নেয়া যায়, সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে আমরা কোথায় কী কী কর্মসূচি নিতে পারি- সেবিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।

পরে গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র লিয়াজোঁ কমিটির সদস্যরা। এতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, দলটির নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, শিরীন আকতার, সাদ্দাম হোসেন, তারেক রহমান, আতাউল্লাহ, পাঠান আজহার, শেখ খায়রুল কবির উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র লিয়াজোঁ কমিটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর