1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী : তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছিল, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এসব কথা বলেন তাজুল ইসলাম।

তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ট্রাইব্যুনালে বলেছি যে, রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল এটা (জুলাই আগস্টের গণঅভ্যুত্থান) দমনের জন্য। কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে, সেনাবাহিনী। যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে, দেশপ্রেমিক সেনাবাহিনী বলে। তাদের রাস্তায় দেখলে মানুষ আবেগে বুকে জড়িয়ে ধরে, ফুল দেয়। তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে।’

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ৩ আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্র-জনতার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদের সেভ করার চেষ্টা করেন। মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, তখন মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে ফাকা গুলি বর্ষণ করে তাদের (পুলিশ) ছত্রভঙ্গ করে।

তাজুল ইসলাম আরও বলেন, ‘একটা ফোর্স হিসেবে (সেনাবাহিনী) তারা বিরাট ভূমিকা পালন করেছেন। সেটা আমরা আদালতে তুলে ধরেছি। সবকিছু মিলে এই বাহিনী ছাড়া বাকি সব রাষ্ট্রযন্ত্রকে তারা (আওয়ামী লীগ) ব্যবহার করেছিলেন এই অপরাধ (ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমন) সংগঠনের ব্যাপারে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর